1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৯৩ Time View

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় আগামী ২৭এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে যশোর-বেনাপোল মহাসড়কস্হ ঝিকরগাছা পৌরশহর যানজট মুক্ত করতে সকল অবৈধ স্থাপনা সরিয়ে নিতে পূর্বনির্ধারিত সময়সীমা উল্লেখ করে সতর্ক করা হয়। অন্যথায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদসহ বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছেন সভার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ।

সোমবার (২০এপ্রিল) সকাল দশটায় উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় জ্বালানি তেল কৃষকসহ অগ্রাধিকার তালিকাভুক্তদের মাঝে সুষ্ঠু বিপণন ব্যবস্থা নিশ্চিত করতে ফুয়েল স্টেশন মালিকদের কঠোর নির্দেশনা দেয়া হয়। ফুয়েল স্টেশনগুলোতে দায়িত্বরত ট্যাগ অফিসারদের দাবির প্রেক্ষিতে শৃঙ্খলা রক্ষার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত যে কোন ঘটনারোধ ও জ্বালানি সরবরাহ কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের পরিচিতি কার্ড অথবা নির্দিষ্ট পোশাক ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এছাড়া মাদক-জুয়া,ইভটিজিং,বাল্যবিবাহ,নারী ও শিশু নির্যাতন,যৌতুক,মানবপাচার রোধ,মহাসড়কের ধারে বেআইনি গাড়ি পার্কিং,অবৈধভাবে বালু-মাটি উত্তোলন ও বিক্রি, নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ বিস্তারিত বিষয়ে আলোচনা ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় থানার অফিসার ইনচার্জ শাহ আলম জালাল, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মাসুমা আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: নুরুল ইসলাম,মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম,উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবী মুরাদ, জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন,জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল আলিম,নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা,জনপ্রতিনিধি,শিক্ষক প্রতিনিধি,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

ঝিকরগাছায় টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম-রোবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।

সোমবার (২০এপ্রিল) সকাল ৮টায় উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

আগামী ১০মে পর্যন্ত ১১কর্মদিবসে ৬মাস থেকে ৫বছর বয়সী (১৮০দিন থেকে ৪বছর ১১মাস ২৯দিন বয়সের) উপজেলায় ৩১হাজার ৭শত ৬৬জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রশিদ নিশ্চিত করেছেন।

অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ,সুধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD