1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় আমেরিকা প্রবাসী বরুনের  মৃত্যুতে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় আমেরিকা প্রবাসী বরুনের  মৃত্যুতে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় আমেরিকা প্রবাসী বরুনের  মৃত্যুতে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

সত্যের দর্পন ডেক্স
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৬২৪ Time View

ঝিকরগাছায় আমেরিকা প্রবাসী বরুনের  মৃত্যুতে নাগরিক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের পানিসারা গ্রামের সাদা মনের মানুষ ও পরোপকারী মীর পরিবারের কৃতী সন্তান, আমেরিকা প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক মীর বাবরজান বরুনের  মৃত্যুতে নাগরিক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  (২৬ মে) সোমবার বিকালে পানিসারার মীর সুরতজান মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই দোয়া মাহফিলের  আয়োজন করেন পানিসারা ইউনিয়নের সর্বস্তরের নাগরিক বৃন্দ।

মীর ফারুখ আহমেদের সভাপতিত্বে মীর ফয়েজ আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মীর বাবরজান বরুনের বন্ধু ফুল বিপণন সমিতির সভাপতি আব্দুর রহিম, টাউরা গ্রামের কৃতি সন্তান শহিদুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান, রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুল বান্না, বেজিয়াতলা আলিম মাদরাসার শিক্ষক মিজানুর রহমান লাল্টু, ঝিকরগাছা সেবা সংগঠনের সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, আবুল খায়ের, সাংবাদিক এম আর মাসুদ, রাকিব হোসেন, তপু মির্জা, ইউপি সদস্য মুকুল হোসেন, কবীর হোসেন, সোহরাব হোসেন প্রমুখ।। এসময় বক্তারা সমাজে মীর বাবরজান বরুনের অবদানের কথা স্মরণ করে  কান্নায় ভেঙে পড়েন। এবংবাবরজান বরুনের রুহের মাগফেরাত কামনা, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে  দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুল ওহাব। অনুষ্ঠানে ঝিকরগাছা উপজেলার বিভিন্ন রাজনৈতিক  ও সামাজিক সংগঠনের  নেতৃবৃন্দ সহ সর্বশ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে  খাদ্য সামগ্রী বিতরণ করেন

উল্লেখ্য মীর বাবরজান বরুন গত ২৪ মে আমেরিকার একটি হাসপাতালে ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD