
ঝিকরগাছা (যশোর) : প্রতিনিধি। যশোরের ঝিকরগাছা থানা পুলিশ আওয়ামীলীগের ৪ নেতাকমৃীকে আটক করেছে। আটককৃতরা হলো, ঝিকরগাছা উপজেলার রাজাপুর গ্রামের মৃত-কবাদ আলীর ছেলে পানিসারা ইউনিয়ন কৃষকলীগের সেক্রেটারী শওকত আলী ওরফে জাকারিয়া (৫৫), রাজবাড়িয়া গ্রামের মৃত-ওয়াহেদ আলীর ছেলে শংকরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার ও ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি রেজাউল হক (৫৮), কুন্দিপুর গ্রামের মৃত-হাজী মোকছেদ আলীর ছেলে নাভারন ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারী ওমর আলী লাল্টু (৬২) ও পৌরসভার মোবারকপুর গ্রামের মৃত-জোহর আলীর ছেলে ৬নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম(৫৫)। তাদের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মামলা নং-১৩(১২)২৪ আটক দেখিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান জানিয়েছেন।