1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ - দৈনিক সত্যের দর্পণ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২২৩ Time View

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলায় উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমের এই কর্মসূচির আওতায় উপজেলার মোট ২ হাজার ৪০০ জন কৃষকের মাঝে এসব কৃষি উপকরণ প্রদান করা হচ্ছে।

২১ এপ্রিল ( মঙ্গলবার) সকাল ৯টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস চত্বরে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের হাতকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। এই প্রণোদনা প্রান্তিক কৃষকদের আউশ চাষে উদ্বুদ্ধ করবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সামাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর  মাওলানা আব্দুল আলিম, সেক্রেটারি নজরুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, সাবেক যুগ্ম আহ্বায়ক বিসিআইসি আশফাকুজ্জামান খান রনি,প্রমুখ।

এ ছাড়া অনুষ্ঠানে ঝিকরগাছা উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম সহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় পৌরসদরসহ উপজেলার ১১টি ইউনিয়নের নির্বাচিত প্রত্যেক কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হচ্ছে। আধুনিক জাতের উফশী ধানের উৎপাদন বাড়িয়ে স্থানীয় চাহিদা পূরণ ও অর্থনৈতিক সমৃদ্ধি আনাই এই প্রকল্পের লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD