
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। যশোরের ঝিকরগাছা বদরুদ্দিন মুসলিম (বিএম) হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে থানা প্রশাসনের উদ্যোগে(২১ জুন )শনিবার সকালে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ। তিনি তার বক্তব্যে বলেন বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক সহ অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে থানা প্রশাসন কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করবে।
এ বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি জন্য পরামর্শ দেন। তিনি আরো বলেন তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করবে দেশ ও জাতি তোমাদের দিকে তাকিয়ে আছে। আগামী দিনের সোনারবাংলা গড়ার জন্য অগ্রনীয় ভূমিকা পালন করতে হবে। এবং মা-বাপের মুখ উজ্জ্বল করবে।তোমাদের মনে রাখতে হবে প্রাপ্ত বয়সের আগে বাল্যবিবাহ কারো জন্য সুফল বয়ে আনবে না। বরঞ্চ তোমরা তোমাদের ভবিষ্যৎ নষ্ট করে ফেলবে। এবং আগামীর ভবিষ্যৎ তোমাদের জন্য বয়ে আনবে অভিশাপ। তিনি আরো বলেন স্কুল কলেজে যাওয়ার পথে যদি কোন বখাটে ছেলে তোমাদের ডিস্টার্ব করে অথবা ইভটিজিং করে তাহলে আমাদেরকে অবহিত করলে, ঝিকরগাছা থানা প্রশাসন কঠোরভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আমি এবং আমার পুলিশ প্রশাসন সব সময় তোমাদের পাশে আছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বি এম হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ।এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা থানার তদন্তঅফিসার আবু সাঈদ, ঝিকরগাছা বদরুদ্দিন মুসলিম (বিএম) হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ নাজমুল আলম সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ