1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় পিয়াল হত্যাকান্ডের সাথে জড়িত আসামী আমিরুল আটক - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় পিয়াল হত্যাকান্ডের সাথে জড়িত আসামী আমিরুল আটক - দৈনিক সত্যের দর্পণ
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় পিয়াল হত্যাকান্ডের সাথে জড়িত আসামী আমিরুল আটক

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৭২৬ Time View

ঝিকরগাছায় পিয়াল হত্যাকান্ডের সাথে জড়িত
আসামী আমিরুল আটক

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ।যশোরের ঝিকরগাছায় পিয়াল হাসান হত্যাকান্ডে জড়িত আমিরুল নামের আরও এক আসামীকে আটক করেছে পুলিশ। আটক আমিরুলকে শনিবার (১৬নভেম্বর) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল াজতে পাঠানো হয়েছে। এ নিয়ে চাঞ্চল্যকর এই হত্যাকান্ডে ৫আসামী আটক হয়েছে। আটককৃত অন্যরা হলো, শামিম রেজা, মেহেদী হাসান, মনিরুল ইসলাম মনি ও তুশার হোসেন। আটককৃতদের মধ্যে একজন আসামী বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছে বলে জানাগেছে। উল্লেখ্য, গত ৯ নভেম্বর দুপুরে পূর্ব শত্রæতার জের প্রতিবেশী প্রতিপক্ষরা ঝিকরগাছা পৌরসদরের মোবারকপুর গ্রামের কিতাব আলীর ছেলে পিয়াল হাসানকে কুপিয়ে হত্যা করে। ওইদিনই নিহতের পিতা কিতাব আলী বাদি হয়ে ১০জনের নাম উল্লেখ করে ঝিকরগাছা থানায় হত্যা মামলা দায়ের করে। যার নং-০৭, তারিখ-০৯/১১/২০২৪ ইং। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান জানিয়েছেন পিয়াল হত্যাকান্ডের সাথে জড়িত এ পর্যন্ত ৫জন আসামী আটক হয়েছে। বাকি আসামীদের আটকের জন্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD