1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় ভোক্তা অধিকারের অভিযান জরিমানা আদায়! ৩০টি বিয়ারক্যান গেলো কোথায়! - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় ভোক্তা অধিকারের অভিযান জরিমানা আদায়! ৩০টি বিয়ারক্যান গেলো কোথায়! - দৈনিক সত্যের দর্পণ
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় ভোক্তা অধিকারের অভিযান জরিমানা আদায়! ৩০টি বিয়ারক্যান গেলো কোথায়!

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৬০১ Time View
ঝিকরগাছায় ভোক্তা অধিকারের অভিযান জরিমানা আদায়! ৩০টি বিয়ারক্যান গেলো কোথায়!

ঝিকরগাছায় ভোক্তা অধিকারের অভিযান জরিমানা আদায়! ৩০টি বিয়ারক্যান গেলো কোথায়!

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ।যশোরের ঝিকরগাছায় জাতীয় ভোক্তা অধিকার যশোরের সহকারি পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ঝিকরগাছা বাসস্টান্ড এলাকার একটি ফাস্টফুডের দোকানে অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে ২০হাজার টাকা জরিমানা আদায় করেন তিনি। এসময় ওই দোকানের দায়িত্বে থাকা ম্যানেজার রুবেল হোসেনকে ২০হাজার টাকার অর্থদন্ডের কথা জানালে তিনি তাৎক্ষনিক অর্তদন্ডের টাকা পরিশোধ করেন। একই সাথে ভবিষতে যেকোনো ধরনের অনিয়মের ব্যাপারে কড়া সতর্ক করেন সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান। এপর্যায়ে দোকানের থাকালে থাকা বিদেশি ২৫/৩০টি ব্রাভিয়া বিয়ারক্যানসহ বেশকিছু বিয়ার ক্যান পরিক্ষা-নিরীক্ষার জন্য নামানো হয়। পওে তা জব্দ তালিকা ছাড়াই নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। দোকানির দাবি, বিয়ার ক্যানগুলো রাজধানী আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স আনসার এন্ড ব্রাদার্স, মরিয়ম প্লাজা, মৌলবীবাজার, ঢাকা। যার মেমো নং-১৮৭২, তাং-১২/০৫/২০২৫ ইং তারিখে বৈধ চালানের মাধ্যমে খরিদ করা হয়েছে। পরিক্ষা-নিরীক্ষার জন্য নামানো হলেও সেগুলো অভিযান সমাপ্তির পর নিয়ে যাওয়া হয়েছে। বিয়ার ক্যানগুলো কোনরকম জব্দ তালিকা ছাড়াই ভোক্তা অধিকার কর্তৃপক্ষ কর্তৃক নিয়ে যাওয়ায় জনমনে নানা সন্দেহ ও প্রশ্ন উঠেছে। প্রশ্ন হলো, বৈধ আমদানিকৃত কোন পন্য জব্দ তালিকা ছাড়া ভোক্তা অধিকার কর্তৃপক্ষ দোকানী বা মালিকের সম্মতি ও সাক্ষিতের উপস্থিতি ব্যাতিরেখে কিভাবে নিতে পারে। বিকালে বিয়ার ক্যানের বিষয়ে সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হলে সহকারি পরিচালক মোঃ সেলিমুজ্জামান মুঠোফোনে ক্যান নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ক্রয়ের বৈধধ কাগজপত্র দেখাতে পারলে সেগুলো ফেরত দেয়া হবে। বিয়ারক্যান নিয়ে যাওয়ার ব্যাপারে অভিযান চলাকালে সেখানে উপস্থিত থাকা জনতা জানেন কিনা এমন প্রশ্নের কোন সদুত্তোর দিতে পারেননি ওই সহগকারি পরিচালক। এসময় যশোরের সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা কিশোর কুমার সাহাসহ সংশ্লিষ্ট দপ্তর ও পুলিশ কর্মকর্তা, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সিমিতির উপজেরা সভাপতি আবু মুসা মিন্টু, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সেক্রেটারী তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস আলীুসহ বাজার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এসময় ব্যবসায়ীরা দাবি করেন, ৩মাস ৬মাস পরপর এসেই ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা না করে ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক এলাকায় ব্যানার, প্লাকার্ড, মাইকিং, লিফলেট বিতরণের মাধ্যমে প্রচার-প্রচারনা করা হলে ভোক্তারা অবগত হবে। সেক্ষেত্রে ব্যবসাযীরা ভোক্তাদের ঠকাতে পারবে না। দ্রুত সময়ের মধ্যে ঝিকরগাছায় প্রচার-প্রচারনা করা হবে বলে জানান যশোর ভোক্তা অধিকার অধিদপ্দরের সহকারি পরিচালক মোঃ সেলিমুজ্জামান ও জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD