1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় সাংবাদিক রুমার বড়ভাই ও গদখালী পোস্ট মাষ্টারের মৃত্যু - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় সাংবাদিক রুমার বড়ভাই ও গদখালী পোস্ট মাষ্টারের মৃত্যু - দৈনিক সত্যের দর্পণ
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় সাংবাদিক রুমার বড়ভাই ও গদখালী পোস্ট মাষ্টারের মৃত্যু

সত্যের দর্পন ডেক্স
  • Update Time : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৫৮৮ Time View

ঝিকরগাছায় সাংবাদিক রুমার বড়ভাই ও
গদখালী পোস্ট মাষ্টারের মৃত্যু

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। ঝিকরগাছা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মাধবী ইয়াসমিন রুমার বড়ভাই মোবারকপুর গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম বাবলু (৬৫) হৃদন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রোববার (১৮মে)আসরবাদ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, একপুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে ঝিকরগাছা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্যসাংবাদিক রুমার বড়ভাই সাইফুল ইসলাম বাবলুর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম বাবুল, সহ-সভাপতি আতাউর রহমান জসি, সাধারন সম্পাদক তরিকুল ইসলাম,যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান কামাল, সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদ, দপ্তর সম্পাদক কাজী ইদ্রিস আলী, কোষাধ্যক্ষ আবিদুর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এশার নামাজ শেষে মোবারকপুর মোহাম্মাদিয়া ফোরকানিয়ামাদ্রাসা মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজা নামাজ পড়ান ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি আকবর হোসাইন। জানাজা নামাজ শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
অপরদিকে পটুয়াপাড়া গ্রামের বাসিন্দা গদখালী পোস্ট অফিসের মাস্টার আমজাদ হোসেন (৬০) রোববার দুপুরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে

ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD