
ঝিকরগাছা (যশার) প্রতিনিধি॥ যশোর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক ও ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক শহীদ ওলিয়ার রহমানের ৩০তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। শাহাদৎবার্ষিকী উপলক্ষে (১৩ এপ্রিল) মঙ্গলবার সকাল দুপুর ১২টায় উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যােগে শহীদের কবর জিয়ারত করা হয়|
মরহুমের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত আলোচনা করেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা ও সদস্য সচিব শাহিন আলম বিপ্লব। এসময় উপস্থিত ছিলেন, যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মাের্তজা এলাহী টিপু, সাধারন সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলাম, সাবেক যুগ্ম-আহবায়ক আশফাকুজ্জামান খান রনি, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, কাজী আব্দুস সাত্তার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল মমিন সুজন, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুজিবুল এলাহী মিঠু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাবলা, আলী হোসেন লাল্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হােসেন সোহাগ, ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজাহান আলী, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সভাপতি নাজমুল হক নাজু, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, সদস্য সচিব মইনুল ইসলাম জনিসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের সকল ইউনিটের নেতৃবৃন্দ।
শহীদ ওলিয়ার রহমানের কবর জিয়ারত দোয়া পরিচালনা করেন, মোবারকপুর পিরতলা জামে মসজিদের ইমাম হাফেজ মুশফিকুর রহমান রাবানী| । শহীদ ওলিয়ার রহমান ঝিকরগাছা পৌরসভাধীন মোবারকপুর গ্রামের মৃত-আব্দুল খালেক মিস্ত্রির ছেলে।