
ঝিকরগাছায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি।যশোরের ঝিকরগাছায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। পটুয়াপাড়া যুবসমাজের আয়োজনে রবিবার (৩১ জুলাই) বিকাল সাড়ে ৪টায় টাওরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় প্রতিদ্বন্দ্বীতা করেন, গদখালী ট্রেনস্টেশন সংলগ্ন কোলনীপাড়া লায়ন্স ফুটবল একাদশ বনাম পটুয়াপাড়া ফুটবল একাদশ। খেলায় ২-১ গোলের ব্যবধানে কোলনীপাড়া একাদশকে হারিয়ে পটুয়াপাড়া একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। খেলার প্রথমার্ধের বিজয়ী দলের ১৩নং জার্সিপরিহিত হকিম আলী ও ৮নং জার্সিপরিহিত মুক্তার হোসেন পরপর দুটি গোল করলে পটুয়াপাড়া ফুটবল একাদশ ২-০গোলে এগিয়ে যায়। খেলার দ্বিতীয়ার্ধে কোলনীপাড়া লায়ন্স ফুটবল একাদশের ৩নং জার্সিপরিহিত আজিজুর রহমান দলের পক্ষে একমাত্র গোল করে। ফলে ২-১ গোলের ব্যবধানে পটুয়াপাড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের খেলোয়াড় হাকিম আলী। টূনামেন্ট সেরা পুরস্কার তুলে নেন, ইমন শেখ।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি তবিবর রহমান মোড়ল, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক সাজ্জাদুল আলম লিটন, পটুয়াপাড়া যুবসমাজ ফুটবল টূর্ণামেন্ট কমিটির উপদেষ্টা মঞ্জুরআলম ও ইলিয়াস খান মিন্টু, এ সময় উপস্থিত ছিলেনযুবসমাজ ফুটবল টূর্ণামেন্ট কমিটির সদস্য আবু জাফর, মাসুদ রানা বাবু, আনারুল ইসলাম, পরিচালনা পরিষদের সদস্য হুদয় হোসেন, মেহেদী হাসান শাওন, ইব্রাহিম হোসেন, বোরহান উদ্দিন, সজল হোসেন, আরাফাত হোসেন সান, জিসান উদ্দিন ও আল-আমিন প্রমূখ। খেলা পরিচালনা করেন, বশির আহম্মেদ ও ধারাভাষ্যকার ছিলেন শরিফুল ইসলাম।