1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ  - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ  - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ 

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৩৯৫ Time View

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি । যশোরের ঝিকরগাছায়ন২০২৫-২৬ অর্থ বছরের যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপি কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে

বৃহস্পতিবার (০৭ মে) বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংরক্ষিত নারী আসনের এমপি সাবিরা সুলতানা মুন্নি।

উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল অহেদ, ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজাহান আলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম সুমন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মতিয়ার রহমান, প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মফিজুর রহমান কবির, বৈশম্য বিরোধী ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন, উপসহকারী কৃষি অফিসার রোকনুজ্জামান, কৃষাণী ফুলচাষি হালিমা খাতুন প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের এমপি সাবিরা সুলতানা মুন্নি ও ইউএনও সাফফাত আরা সাঈদকে সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়া হয়।

পরে কৃষি ও প্রযুক্তি প্রদর্শন মেলায় স্টলসমূহ ও প্রদর্শিত সবজি-ফল, মসলাচাষিদের মাঝে পুরস্কার বিতরণ করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সাবিরা সুলতানা মুন্নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD