
ঝিকরগাছা কৃষক দলের উদ্যোগে আলোচনা সভা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ।যশোরের ঝিকরগাছা উপজেলার গতখালীতে কৃষক দলের উদ্যোগে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (২৯ জুন) বিকালে গতখালী ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে ফুল বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি মনজুরুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন। এ সময় বক্তব্য রাখেন গতখালী ইউনিয়ন বিএনপির সভাপতি তবিবর রহমান কবি, সাংগঠনিক সম্পাদ কাজী আখিজুর রহমান পলাশ, বিএনপি নেতা ডাঃ কামাল হোসেন, মিজানুর রহমান, আবুল হোসেন বাবু, উপজেলা কৃষক দলের সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কোমল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লবসহ বিভিন্ন নেতৃবৃন্দ।