1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছা পৌরসভার ৮নং ওয়ার্ডে মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছা পৌরসভার ৮নং ওয়ার্ডে মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছা পৌরসভার ৮নং ওয়ার্ডে মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৪০৪ Time View

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। ঝিকরগাছা পৌরসভার ৮নং ওয়ার্ড জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে পারবাজার মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন মহিলা নেত্রী কারিমা ইয়াসমিন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি মো. রুহুল আমিন সুজন। তাঁর বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রের পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূলের নেতা–কর্মীরাই দলের শক্তি। আপনাদের প্রত্যেককে সংগঠনের প্রতি দায়বদ্ধতা রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নারী সমাজ এগিয়ে এলে বিএনপি আরও শক্তিশালী হবে।

এ সময় তিনি মহিলা নেত্রীদের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন এবং আগামীর আন্দোলন সংগ্রামে অংশগ্রহণের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাবলা, আলী হোসেন লাল্টু, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গোলাম কাদের বাবলু, পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এস এম নিয়াজ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তারিক মোহাম্মদ, ত্রাণ বিষয়ক সম্পাদক সৈয়দ হাসান কবির, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী খান শিপন, পৌর বিএনপির মহিলা নেত্রী চায়না খাতুন ও সখিনা খাতুন, মানবাধিকার সম্পাদক সুমাইয়া সুলতানা কাকন।

সভায় বক্তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে তৃণমূল পর্যায়ে মহিলা দলের সদস্য সংখ্যা বৃদ্ধি, রাজনৈতিক সচেতনতা, এবং নেত্রী–কর্মীদের মধ্যে সুসংগঠিত যোগাযোগ ব্যবস্থার ওপর গুরুত্ব আরোপ করেন। কর্মী সভায় বিপুল সংখ্যক মহিলা কর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD