
ঝিকরগাছা মহিলা কলেজে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
ঝিকরগাছা (যশোর)প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছা মহিলা কলেজের শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২.৩০মি বাল্যবিবাহ, ইভটিজিং,, আত্মহত্যা, কিশোর গ্যাং, মাদক, সাইবার ক্রাইম ও মোবাইল ফোনের অপব্যবহারের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালা অনুষ্ঠিত হয।ঝিকরগাছা পুলিশ প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ (ওসি) নুর মোহাম্মদ গাজী মাদকের ভয়াবহতা, কিশোর গ্যাং এর অপতৎপরতা ,বাল্য বিবাহ ,আত্মহত্যা, সাইবার ক্রাইম, ইভটিজিংও মোবাইলের অপব্যবহারের কুফল উল্লেখ করেন ছাত্রীদেরকে এ বিষয়ে সচেতন হওয়ার আহবান জানান।এসময় তিনি বলেন লেখাপড়া শিখে মানুষের মত মানুষ হতে হবে। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে তাদের পাশে থেকে আলোকিত জাতি গঠনে বিশেষ ভূমিকা রাখতে হবে।। এ দীর্ঘ পথ পরিক্রমা অতিক্রম করতে যেয়ে যদি কখনো ইভটিজিং বাল্যবিবাহ কিশোর গ্যাং এর অপতৎপরতার শিকার হলে দৃঢ় মনোবল নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশ পুলিশ ঝিকরগাছা থানা সর্বদা তোমাদের পাশে আছে এবং থাকবে। তোমাদেরকে মনোযোগ সহকারে লেখাপাড়া করতে হবে। দেশ এবং জাতি গঠনে তোমাদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সুতরাং লেখাপড়ার কোন বিকল্প নাই। বাল্যবিবাহ আইন ২০১৭’র বিভিন্ন ধারা উল্লেখ করে তিনি বলেন ১৮ বছরের কম বয়সী কোন মেয়ে এবং ২১ বছরের কম বয়সী কোন ছেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। যেহেতু আইনের বাধ্যবাধকতা আছে, সে কারণে তোমাদেরকে এ ব্যাপারে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। একটি সুখী সমৃদ্ধশীল সমাজ রাষ্ট্র বিনির্মাণে এবং সুন্দর ভবিষ্যতের জন্য তোমাদেরকে এ সকল সামাজিক অনাচার প্রতিরোধ করতে হবে।এসময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস উদ্দিন সহ অন্যান্য শিক্ষক – কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।