1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছা মৎস্যজীবী সুফলভোগীদের মাঝে ফ্রি হুইলার ভ্যান বিতরণ।  - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছা মৎস্যজীবী সুফলভোগীদের মাঝে ফ্রি হুইলার ভ্যান বিতরণ।  - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছা মৎস্যজীবী সুফলভোগীদের মাঝে ফ্রি হুইলার ভ্যান বিতরণ। 

সত্যের দর্পন ডেক্স
  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৫২০ Time View

ঝিকরগাছা মৎস্যজীবী সুফলভোগীদের মাঝে ফ্রি হুইলার ভ্যান বিতরণ।

আতাউর রহমান জসি ঝিকরগাছা (যশোর) থেকে।

ঝিকরগাছায় ২০২৪-২০২৫ অর্থবছরে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট (মৎস্য অধিদপ্তরের অংশ)এর আওতায় মৎস্যজীবী সুফলভোগীদের মাঝে থ্রি হুইলার ভ্যান বিতরণ করা হয়েছে। গতকাল (১৭ মার্চ) উপজেলা পরিষদ চত্বরে ঝিকরগাছা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বিকল্প আয়বর্ধনমূলক কার্যক্রমের অংশ হিসাবে ১০ জন সুফলভোগী মৎস্যজীবীদের মাঝে ১০টি থ্রি হুইলার ভ্যান প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার, সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্টের সদস্য সচিব উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নান্নু রেজা ও ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ প্রতিনিধি আলিমুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন এ প্রজেক্টের অন্যান্য সদস্য উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা মেজবাহ উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক ,যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জল হোসেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম,পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহমুদুল হাসান,

ইউ আর সি’র ইন্সটেক্টর শিউলি খাতুন, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান, উপকার ভোগী সদস্যবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সুধিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD