1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ যশোর-২ আসনের মনোনয়ন পেলেন সাবিরা নাজমুল মুন্নি - দৈনিক সত্যের দর্পণ ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ যশোর-২ আসনের মনোনয়ন পেলেন সাবিরা নাজমুল মুন্নি - দৈনিক সত্যের দর্পণ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ যশোর-২ আসনের মনোনয়ন পেলেন সাবিরা নাজমুল মুন্নি

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৩১ Time View

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুই দিনব্যাপী দীর্ঘ সাক্ষাৎকার গ্রহণ শেষে মোট ৩৬ জনের মনোনয়ন নিশ্চিত করেছে দলটি। ২০ এপ্রিল সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চূড়ান্ত ফলাফলে ৬:১এর ভিত্তিতে যশোর-২ আসন(চৌগাছা-ঝিকরগাছা) থেকে মনোনয়ন পেলেন গুম হত্যার শিকার উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি প্রয়াত নাজমুল ইসলামের সহধর্মিনী বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা সুলতানা। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে জেল জুলুম অত্যাচার নির্যাতন ও কারাবাস ভোগ করে দলের কাছে তিনি উঠেছিলেন ত্যাগী ও পরীক্ষিত নেতা।

দলের জাতীয় কমিটির সদস্যরা মনোনয়নপ্রত্যাশীদের যোগ্যতা ও সাংগঠনিক দক্ষতা যাচাইয়ে গত ২ দিন ধরে সাক্ষাৎকার গ্রহণ করেছেন। মনোনয়ন বোর্ডের চুলচেরা বিশ্লেষণ শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

মনোনয়নপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী ও শাকিলা ফারজানা। এছাড়াও তালিকায় রয়েছেন হেলেন জেরিন খান, জেবা আমিন খান, সানসিলা জেবরিন, সুলতানা আহমেদ এবং ফাহমিদা হকের মতো পরিচিত মুখগুলো। সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি হিসেবে সুবর্ণা শিকদার ও মাধবী মারমাকেও মনোনীত করা হয়েছে।

মনোনয়নপ্রাপ্ত অন্য প্রার্থীরা হলেন— মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, মাহমুদা হাবিবা, সানজিদা ইসলাম তুলি, আন্না মিঞ্জ, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা ও নাদিয়া পাঠান পাপন। এদিকে সাবিরা সুলতানার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগে একমাত্র নারী-প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম কিন্তু নানা ভাবে আমাকে পরাজিত করা হয়েছে। এরপরও দল আমাকে বারবার মূল্যায়ন করেছে। এজন্য আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি ।কৃতজ্ঞতা প্রকাশ করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সভাপতি জননেতা তারেক রহমানের প্রতি,আমার প্রাণের স্পন্দন আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-(বিএনপি) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরো বলেন সকল ভেদাভেদ ভুলে সকলকে নিয়ে তারেক রহমানের হাত ধরে সুখী সমৃদ্ধশীল বাংলাদেশ গড়তে চায়। এ ব্যাপারে তিনি ঝিকরগাছা বাসীর সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD