1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
নওগাঁয় জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে গাছের চারা বিতরণ , মাছের পোনা অবমুক্ত ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা কর্মসূচি - দৈনিক সত্যের দর্পণ নওগাঁয় জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে গাছের চারা বিতরণ , মাছের পোনা অবমুক্ত ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা কর্মসূচি - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

নওগাঁয় জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে গাছের চারা বিতরণ , মাছের পোনা অবমুক্ত ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা কর্মসূচি

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৪৪ Time View
নওগাঁয় জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে গাছের চারা বিতরণ , মাছের পোনা অবমুক্ত ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা কর্মসূচি

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ, জলজ সম্পদ বৃদ্ধি এবং পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নওগাঁয় ব্যতিক্রমধর্মী পরিবেশবিষয়ক কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ, নওগাঁ জেলা শাখা।

শনিবার (২৫ জুলাই) বিকেলে সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ, উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ এবং সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়।

কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মামুনুর রহমান রিপন।

বিকেল ৪টায় নওগাঁ সদর উপজেলার ছোট যমুনা নদীর ডিগ্রী মোড় এলাকায় উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়। আয়োজকরা জানান, জলাশয়ের জীববৈচিত্র্য সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

পরে বিকেল ৫টায় শহরের বাইপাস মোড়ে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। একইসঙ্গে মূল সড়কের জিরো পয়েন্ট এলাকায় প্রতীকী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় অতিথিরা পরিবেশ সুরক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। কর্মসূচির প্রতিপাদ্য ছিল— “একটি গাছ লাগান, একটি প্রাণ বাঁচান।”

একই সময়ে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমানো, নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলা এবং পরিবেশবান্ধব জীবনযাপনে উদ্বুদ্ধ করা হয়। আয়োজকদের ভাষ্য, “পরিষ্কার পরিবেশ, স্বাস্থ্যকর জীবন, সুন্দর আগামী” নিশ্চিত করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো. মামুনুর রহমান রিপন বলেন, “পরিবেশ রক্ষা শুধু একটি কর্মসূচি নয়, এটি আমাদের সামাজিক দায়িত্ব। জলাশয় সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

সংগঠনের সভাপতি মো. কবির আলম লিটন বলেন, “একটি সমৃদ্ধ, সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে পরিবেশ রক্ষার কোনো বিকল্প নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ বিশ্বাস করে, পরিবেশ সংরক্ষণ শুধু সরকারের দায়িত্ব নয়; এটি প্রতিটি সচেতন নাগরিকের নৈতিক ও সামাজিক দায়িত্ব। তাই বৃক্ষরোপণ, উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ এবং পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা তৈরির মাধ্যমে আমরা একটি টেকসই বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও মানুষের কল্যাণ এবং পরিবেশ সংরক্ষণে আরও বৃহত্তর পরিসরে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”

সংগঠনের নেতারা জানান, সারাদেশে একযোগে পালিত ২৫টি পরিবেশবিষয়ক কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ জেলা শাখা এ উদ্যোগ বাস্তবায়ন করেছে। ভবিষ্যতেও জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে পরিবেশ সংরক্ষণে এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মো. ফজলুল হক নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর সংযুক্ত) মো. আতিউর রহমান আতিকসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী এবং স্থানীয় সচেতন নাগরিকরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD