
নীল আকাশের নিচের বেদনা
— ডা. সুজন দাস
যতবার দ্বীপ জ্বলি
জানি না কেন সেই দ্বীপ নিভে যায়,
তোমাকে পাবার পথ
নয়ন নাহি খুঁজে পায়।
তোমার কথা ভেবে আলোহীন রাতে,
কতই অশ্রুজল ঝরে পড়ে বেদনার সুরে।
সেই সুরে যদি ভাবি পুরনো কথা
নবরূপে পাই কত নতুনও ব্যথা।
ভুলে যেও না তুমি
হারানো সেই স্মৃতি,
সেই স্মৃতিটুকু বুকে জড়িয়ে
আজও বেঁচে আছি।
যোগসূত্রের পরিবর্তে
বিয়োগ সূত্রের ভেলা,
তীব্র স্রোতে ভেসে চলছে
বেদনা আর জ্বালা।
নীল আকাশের নিচের বেদনা,
আমার বুকে পড়েছে চাঁপা।
বেদনা নিয়ে বেঁচে আছি,
পাশে নেই শুধু তুমি!
রাত ১১ টা, ২৩ মিনিট
১৩/০৮/১৯৯৬ ইং