1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
পাবনার ঈশ্বরদী পৌর এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত ১ আহত ২ - দৈনিক সত্যের দর্পণ পাবনার ঈশ্বরদী পৌর এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত ১ আহত ২ - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

পাবনার ঈশ্বরদী পৌর এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত ১ আহত ২

মোঃ রওশন আলম
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৭২৯ Time View
পাবনার ঈশ্বরদী পৌর এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত ১ আহত ২

পাবনার ঈশ্বরদী পৌর এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত ১ আহত ২

মোঃ রওশন আলম, পাবনা জেলা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী পৌর এলাকায় বালু বোঝায় ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল থাকা দুই আরোহী।   মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ৭টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের ঈশ্বরদী শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী নাটোরের লালপুর উপজেলার ভবানীপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। হতাহতরা ঈশ্বরদীর পাকশীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত শ্রমিক।   ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মীর আরিফুল ইসলাম বাপ্পি এতথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে নাটোরের লালপুর উপজেলা থেকে তিনজন মোটরসাইকেল আরোহী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে শহরের পোস্ট অফিস মোড়ে দ্রুতগতিতে আসা বালু বোঝাই একটি ড্রাম ট্রাক সামনে থেকে তাদের বহনকারী মোটরসাইলেটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থেকে তারা রাস্তায় ছিটকে পড়ে যান। এসময় তিনজনের মধ্যে একজন আরোহী ঘটনাস্থলেই নিহত এবং অপর দুইজন আহত হন। ঘাতক ট্রাকটি এসময় দ্রুতবেগে পালিয়ে যায়।   খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উদ্ধার কর্মীরা ঘটনাস্থল এসে আহত দুই আরোহীকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।   ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি মামলা নথিভুক্ত হবে। পুলিশ ট্রাকটি আটকের চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD