1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

সত্যের দর্পন ডেক্স
  • Update Time : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৬৪৪ Time View

বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৩ জুন)বিকেলে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

কর্মীসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক মো.আবে হায়াত।
উপজেলা বিএনপির জ্যৈষ্ঠ যুগ্ম-আহবায়ক মো.আব্দুল কাইয়ুম মজনুর সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো.আবুল বাশার,মো.মোশাহিদ তালুকদার,মো.মমিনুল হক বেনু,উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.কামাল হোসেন,মো.শাহেবুর রহমান,মো.নেকবর হোসেন,মো.মোক্তার হোসেন,মো.জামাল হোসেন,মো.শাহেদ আলী,মো.সৈয়দ হোসেন,উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মো.সাইদুর রহমান জিয়া,মো.সাজিবুল হক,বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো.দেলোয়ার হোসেন,ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান সিকদার। এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির কর্মীসভায় নেতৃবৃন্দ বলেন, “আমাদের সামনে এক কঠিন সময়। গণতন্ত্র রক্ষার আন্দোলনে তৃণমূলকে শক্তিশালী করা জরুরি। আর এই শক্তিশালী ভিত্তি গড়তে হলে প্রয়োজন একটি সক্রিয়, গতিশীল ও সংগঠিত ইউনিয়ন কমিটি।”

তারা আরও বলেন, “আমরা এমন একটি কমিটি গঠন করতে চাই, যারা দলের আদর্শে বিশ্বাসী, পরিশ্রমী ও ত্যাগী কর্মীদের মূল্যায়ন করবে। এই কমিটি হবে কর্মীবান্ধব, যারা সবসময় মাঠে থাকবে, মানুষের পাশে থাকবে এবং কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে।”

নেতৃবৃন্দ কর্মীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা পরস্পরের মধ্যে সৌহার্দ্য বজায় রাখুন। গ্রুপিং বা ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির বাইরে গিয়ে আমরা যেন একটি ঐক্যবদ্ধ, শক্তিশালী ও গ্রহণযোগ্য কমিটি উপহার দিতে পারি—সেটিই হবে আমাদের প্রধান লক্ষ্য।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD