
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব প্রতিনিধি – কুষ্টিয়ার ভেড়ামারায় একের পর এক দোকানপাট, জমি দখলের ঘটনা ঘটেই চলেছে। তারই ধারাবাহিকতায় চাঁদ গ্রাম নিবাসী আব্দুল আলিমের লীজকৃত জমি দখল করে আব্দুল খালেক গং কর্তৃক নির্মাণ কাজ শুরু করেছে বলে লিখিত অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী আব্দুল আলিমের ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ নিম্নরূপ –
আমি মোঃ আঃ আলিম, পিতা-মোঃ ফজলুল হক, সাং-চাঁদগ্রাম (হাসপাতাল পাড়া), থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া অত্র থানায় হাজির হয়ে বিবাদী-০১। মোঃ আঃ খালেক (৪৮), ০২। মোঃ আল্লেক (৪৫), উভয় পিতা-মৃত রাহান, ০৩। মোঃ রনি (২৫), পিতা-মোঃ আঃ খালেক, উভয় সাং-চাঁদগ্রাম (হাসপাতাল পাড়া), থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়াগনের বিরুদ্ধে এই মর্মে লিখিতভাবে অভিযোগ দায়ের করছি যে, লীজকৃত জমি সংক্রান্তে ও পূর্ব শত্রুতার জের ধরে, আমার লীজকৃত জমির কেস নং (৪)X/২০১১-২০১২. পূর্ব হতেই আমার ও পরিবারের সাথে বিবাদীগনের জমি সংক্রান্তে ও যে কোন বিষয়াদী নিয়ে বিবাদীদের সাথে আমাদের পূর্ব বিরোধ রয়েছে। আমাদের দখলিয় জমি যাহা কুষ্টিয়া জেলার, ভেড়ামারা ধানাধীন চাঁদগ্রাম মৌজায়, আর এস ৩৭৩ নং খতিয়ানে, ৪৩৩ নং দাগের সর্বমোট ০৯ একর জমি নিয়ে বিবাদীরা পূর্ব হতেই জোর পূর্বক দখলে নেয়ার চেষ্টা করে আসছে। বিগত সময়ে বিবাদীরা দেশীয় ধারালো অস্ত্র রামদা, হাসুয়া ও লাঠি-সোঠা প্রভৃতি নিয়ে জনভাবছে বেআইনী আমাদের জমি দখল করার চেষ্টা করে আমাদের মারধর সহ হুমকি ও ভয়ভীতি দেখনোর জেরে আমি কুষ্টিয়া জেলা জজ আদালতে ০১টি মামলা করি। মামলাটি বর্তমানে চলমান রয়েছে। যার মামলা নং-২১৫/২০২৩. যাহা উক্ত জমির উপরে কুষ্টিয়া জেলা জজ আদালত কর্তৃক উক্ত জমির উপরে অ-স্থায়ী নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। পরবর্তী সময় হতে বিবাদীখন আরো উগ্র ও আগ্রাসী হয়ে জমি সংক্রান্তে বিবাদীগন আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও মারমুখি আচরন করে আমাদের হয়রানী সহ হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আদালতের মামলা নিষ্পত্তি না হতেই বিবাদীরা জোর পূর্বক জমি দখলের চেষ্টা করে আসছে। এরই জেরে, ইং-০৫-০৪-২০২৫ তারিখ সকাল অনুমান ০৮:৩০ ঘটিকার সময় ভেড়ামারা থানাধীন উক্ত লীজকৃত জমির উপরে বিবাদীগন যোগসাজসে ও পূর্ব পরিকল্পনায় কুষ্টিয়া জেলা জজ আদালতের মামলা নিষ্পত্তি না হতেই এবং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদীগন দেশীয় ধারালো অস্ত্রে রামদা, লাঠি-সোঠা প্রভৃতি নিয়ে জনতাবদ্ধে বেআইনী আমাদের জমিতে প্রবেশ করে। বিবাদীরা জোর পূর্বক আমার জমির ভেতরে তাদের নির্ম কাজ শুরু করে। আমি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে উপরোক্ত বিষয়ে বিবাদীদের নির্মানাধীন কাজ বন্ধ করার অনুরোধ করে, বিবাদীদের আদলতের রায় না হওয়া পর্যন্ত অপেক্ষা করার কথা বললে ০১ ও ০২ নং বিবাদীদের হুকুমে ০৩ নং বিবাদীর হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার গলায় ঠেকিয়ে আমাদের জমি হতে উচ্ছেদ করবে মর্মে আমাদের খুন জখমের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে থাকে। বিবাদীরা আমাদের জমির উপরে তাদের নির্মানাধীন কাজ বন্ধ করবে না মর্মে আমাদের শাসিয়ে থাকে। ঘটনাস্থলে বিবাদীদের সাথে বেশি কথা বললে শান্তি ভঙ্গের আশংকা ছিলো।
বিবাদীগনেরা আমাদের এখনও হুমকি ও ভয়ভীতি দেখানো অব্যহত রেখেছে। এমতাবস্থায় আপনার সমীপে জানাচ্ছি যে, উপরোক্ত বিষয়ে সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আদালতের মামলা নিষ্পত্তি না হতেই আমাদের জমির ভেতরে বিবাদীগনের যে কোন নির্মানধীন কাজ বন্ধ করতে আপনার নিকটে সুবিচার ও সহযোগীতা কামনা করছি। বিবাদীগনের দ্বারা পরবর্তী আমার ও পরিবারে প্রাননাশ সহ যে কোন প্রকার বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার আশু সম্ভাবনা থাকায় উপরোক্ত বিষয়টি নিয়ে আমার পরিবার এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে কথা বলে অত্র থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করতে বিলম্ব হলো।।
আব্দুল আলিমের দাবী তদন্ত সাপেক্ষ তার লীজ কৃত জায়গা বুঝিয়ে দিতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।