1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত-১৯ জন - দৈনিক সত্যের দর্পণ ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত-১৯ জন - দৈনিক সত্যের দর্পণ
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত-১৯ জন

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩৭২ Time View
ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত-১৯ জন

নিজস্ব প্রতিবেদক :: শান্তিপূর্ন পরিবেশে কুষ্টিয়ার ভেড়ামারায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রথম দিনে ৫ টি কেন্দ্রে অনুপস্থিত ছিলো ১৯ জন পরীক্ষার্থী। ভেড়ামারা পাইলট সরকারী বালিকা বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৫৩০ জন। এর মধ্যে অনুপস্থিত ৩ জন। বিদ্যালয়ের কেন্দ্র সচিব প্রধান শিক্ষক ছালমা খাতুন। তিনি জানান, প্রথম দিন বাংলা পরীক্ষায় শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। যশোর বোর্ডের প্রতিনিধি হিসাবে বিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন আব্দুস সাত্তার। তিনি জানান, খুবই সুন্দর পরিবেশে প্রথম দিনের বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ভেড়ামারা পাইলট সরকারী বিদ্যালয়ে হল সুপার’র দয়িত্ব পালন করছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিলুফার বিন হাসান।

তিনি জানান, বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৪৯৬ জন। প্রথম দিনের বাংলা পরীক্ষায় অনুপস্থিত ৭ শিক্ষার্থী। জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র’র কেন্দ্র সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে রাজু আহমেদ। তিনি জানান, এ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২৮২জন। এর মধ্যে অনুপস্থিত ২ জন। বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের কেন্দ্র সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন এবং হল সুপার সাইফুল ইসলাম। জানা যায়, এই কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩৯৫ জন। এই বিদ্যালয়ে অনুপস্থিত ৩ জন পরীক্ষার্থী। এ দিকে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে রহিমা আফসার স্কুল এন্ড কলেজে। এ কেন্দ্র’র হল সুপার ১২ মাইল দাখিল মাদ্রাসার সুপার মাসুদ করিম। তিনি জানান, এ কেন্দ্রে সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন, বি আর ডি বি কর্মকর্তা জহির উদ্দিন। এ কেন্দ্রে মোট পরীক্ষার্থী ১০২ জন। পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪ শিক্ষার্থী।

এসময় ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৪টি কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, পরীক্ষার কেন্দ্র গুলোতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি, পরীক্ষার হল গুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আছে। পরীক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD