1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
যশোরে নবাগত পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ, থানায় আশা সেবা প্রত্যাশীদের সাথে ভালো আচরণের আহ্বান জানান রওনক জাহান - দৈনিক সত্যের দর্পণ যশোরে নবাগত পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ, থানায় আশা সেবা প্রত্যাশীদের সাথে ভালো আচরণের আহ্বান জানান রওনক জাহান - দৈনিক সত্যের দর্পণ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

যশোরে নবাগত পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ, থানায় আশা সেবা প্রত্যাশীদের সাথে ভালো আচরণের আহ্বান জানান রওনক জাহান

সত্যের দর্পন ডেক্স
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৭৫৪ Time View

যশোরে নবাগত পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ, থানায় আশা সেবা প্রত্যাশীদের সাথে ভালো আচরণের আহ্বান জানান রওনক জাহান

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি।এই প্রথম যশোরে নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন রওনক জাহান। তিনি (৯ মার্চ) রবিবার সকালে আনুষ্ঠানিক  ভাবে জেলা পুলিশ সুপারের অফিস কার্যালয়ের  দ্বায়িত্বভার গ্রহণ করেন। এসময় নবাগত পুলিশ সুপার জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)নূর-ই-আলম সিদ্দিকী একই সাথে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপার মহোদয়কে গার্ড অফ অনার প্রদান করেন। পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে নবাগত পুলিশ সুপারেরসাথে জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তা দের পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় সদ্য যোগদানকৃত পুলিশ সপার  ঊর্ধ্বতন কর্মকর্তা দের উদ্দেশ্যে দিকনির্দেশনা-মূলক বক্তব্য প্রদান করেন। তিনি থানায় আশা  সেবা প্রত্যাশীদের সাথে ভালো আচরণের মাধ্যমে জনমনে পুলিশেরপ্রতি আস্থা ফিরিয়ে আনতে সকলের প্রতি  নির্দেশ প্রদান করেন। এ ছাড়া তিনিজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা করেন। নবাগত পুলিশ সুপার  জেলার অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের সাদৃশ্য এক্টিভিটিসের, ক্রাইম হটস্পট চিহ্নিত পূর্বক টার্গেট ভিত্তিক চেকপোস্ট এবং কার্যকরী পেট্রলিং কার্যক্রমের উপর গুরুত্বারোপ করেন। এবংসম্মানিত পুলিশ সুপারপুলিশ লাইন্স সরেজমিনে পরিদর্শন করেন।এসময় উপস্থিত ছিলেন আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্) যশোর,  মোঃ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, যশোর, আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল, যশোর,  মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল, যশোর,  আল নাহিয়ান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, “নাভারণ” সার্কেল, যশোর, মোঃ ইমদাদুল হক, সহকারী পুলিশ সুপার, “মনিরামপুর” সার্কেল, যশোর, অফিসার ইনচার্জ সহজেলা পুলিশের ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD