1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
রাজশাহীর বাঘায় বিদেশী পিস্তল, ১-টি ওয়ান শুটারগান, ১-টি ম্যাগজিন ও ২-টি গুলিসহ অস্ত্র কারবারী গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ রাজশাহীর বাঘায় বিদেশী পিস্তল, ১-টি ওয়ান শুটারগান, ১-টি ম্যাগজিন ও ২-টি গুলিসহ অস্ত্র কারবারী গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

রাজশাহীর বাঘায় বিদেশী পিস্তল, ১-টি ওয়ান শুটারগান, ১-টি ম্যাগজিন ও ২-টি গুলিসহ অস্ত্র কারবারী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার
  • Update Time : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ১২৫৭ Time View

রাজশাহীর বাঘায় বিদেশী পিস্তল, ১-টি ওয়ান শুটারগান, ১-টি ম্যাগজিন ও ২-টি গুলিসহ অস্ত্র কারবারী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, পর্নোগ্রাফি, ভেজাল পণ্য, ছিনতাইকারী, মাদকসেবী, অপহরণ ও ধর্ষণসহ মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ৩০ ডিসেম্বর ২০২৩ তারিখ সময় রাত্রী ২১.৩০ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানাধীন হরিরামপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করে। ওই সময় যথাক্রমে, (ক) বিদেশী পিস্তল- ০১ টিত, (খ) ওয়ান শুটারগান- ০১টি, (গ) ম্যাগজিন- ০১টি, (ঘ) গুলি- ০২ টি, (ঙ) মোবাইল ফোন- ০১টি, (চ) সীম কার্ড- ০২ টি উদ্ধার করেন। অভিযানে গ্রেফতারকৃত আসামী হলো- মোঃ এমদাদুল হক (৩৪), পিতা- মৃত হাফেজ, সাং- মথুরাপুর, থানা- তানোর, জেলা- রাজশাহী। ঘটনার বিবরণে প্রকাশ : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব- ৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানাধীন সাজিপাড়া বটতলা থেকে যাত্রীবেশে ব্যাটারী চালিত অটোরিক্সা যোগে ০২ জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্যসহ বিক্রয়ের উদ্দেশ্যে হরিরামপুর বাজার এলাকার দিকে যাচ্ছে। উক্ত সংবাদ পেয়ে র্যাবের গোয়েন্দা দল হরিরামপুর গ্রামস্থ নির্মিত নাদেরা সাকো (ব্রীজ) এর দুই পার্শ্বে গোপনে অবস্থান করে। গোপনে অবস্থানকালে উক্ত ব্রীজের উপর ০১ টি ব্যাটারী চালিত অটোরিক্সা আসলে সিগন্যাল দিয়ে থামানো মাত্রই উক্ত অটোরিক্সাতে যাত্রীবেশে থাকা ০২ জন ব্যক্তি র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে দ্রুত দৌড়ে পালানোর চেষ্টা কালে ০১ জন ব্যক্তিকে ঘটনাস্থলে আটক করতে সক্ষম হয় এবং অপর ০১ জন ব্যক্তি উক্ত ভ্যান থেকে লাফ দিয়ে আম বাগানের ভিতরে দিয়ে অজ্ঞাতস্থানে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে র্যাবের টিম আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার পরিহিত ট্রাউজার প্যান্টের সামনের কোমরের সাথে খাকী ও কালো রংয়ের কসটেপ দ্বারা পেঁচিয়ে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় থাকা উক্ত অস্ত্র ও গুলি উদ্ধার করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে পেশায় একজন রাজমিস্ত্রী। সে উক্ত পেশার আড়ালে অবৈধভাবে উক্ত উদ্ধারকৃত পিস্তল, ওয়ান শ্যূটার গান ও ম্যাগজিন অজ্ঞাত স্থান হইতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল। উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার বাঘা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে সিপিএসসি, র্যাব-৫ রাজশাহী কতৃক র্যাবের অভিযানে রাজশাহীর বাঘায় বিদেশী পিস্তল, ওয়ান শুটারগান, ম্যাগজিন ও গুলিসহ ১ অস্ত্র কারবারীকে গ্রেফতারের বিষয়টি আজ রবিবার (৩১ ডিসেম্বর, ২০২৩ ইং) সিপিসি র্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যেই র্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

রাজশাহীর বাঘায় বিদেশী পিস্তল, ১-টি ওয়ান শুটারগান, ১-টি ম্যাগজিন ও ২-টি গুলিসহ অস্ত্র কারবারী গ্রেফতার

RUHUL AMIN, DHAKA-31/12/2023

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD