1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
র‍্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদরে ৮৪০ গ্রাম হেরোইন উদ্ধার' ০১ জন পেশাদার মাদক কারবারী গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ র‍্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদরে ৮৪০ গ্রাম হেরোইন উদ্ধার' ০১ জন পেশাদার মাদক কারবারী গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

র‍্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদরে ৮৪০ গ্রাম হেরোইন উদ্ধার’ ০১ জন পেশাদার মাদক কারবারী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার
  • Update Time : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ১৩৪৪ Time View
র‍্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদরে ৮৪০ গ্রাম হেরোইন উদ্ধার' ০১ জন পেশাদার মাদক কারবারী গ্রেফতার

র‍্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদরে ৮৪০ গ্রাম হেরোইন উদ্ধার’ ০১ জন পেশাদার মাদক কারবারী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী,অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী,ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সদর কোম্পানি, র‍্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল অদ্য রবিবার ২১ জানুয়ারী ২০২৪ ইং তারিখ ভোর- ০৪.২০ ঘটিকায় ঘটনাস্থল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চর আলাটুলি ইউনিয়নের মধ্যচর গ্রামের মোঃ জহুরুল ইসলাম ওরফে বাদল (৪১) পিতা- মোঃ সাইফুল ইসলাম, স্থায়ী সাং- সরকার পাড়া বর্তমানে মধ্যচর, থানা- সদর, জেলা- চাঁপাই নবাবগঞ্জে অভিযান পরিচালনা করেন। ওই সময় বসতবাড়ির পূর্বমূখী টিনের ছাপড়া রান্নাঘরের মাটির চুলার ভিতর হইতে ৮৪০ গ্রাম হেরোইন উদ্ধারসহ গ্রেফতার কৃত আসামী হলো- মোঃ জহুরুল ইসলাম ওরফে বাদল (৪১), পিতা- মোঃ সাইফুল ইসলাম, সাং-চর আলাটুলী (সরকার পাড়া) বর্তমানে মধ্যচর, থানা- সদর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ। জানা যায়, গ্রেফতারকৃত আসামী অবৈধভাবে মাদকদ্রব্য হেরোইন অজ্ঞাত স্থান হতে গোপনে সংগ্রহ করিয়া রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করিয়া আসিতেছিল। উক্ত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলিয়া এলাকায় পরিচিত। তাহার বিরুদ্ধে আরএমপি এর বোয়ালিয়া থানার এফআইআর নং-১৮, তারিখ- ০৪ নভেম্বর, ২০২০; জি আর নং-৭৩৯, তারিখ- ০৪ নভেম্বর, ২০২০; ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ৮(গ)/৪১ বিজ্ঞ আদালতে বিচারাধীন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে সে অবৈধভাবে মাদকদ্রব্য হেরোইন অজ্ঞাত স্থান হতে গোপনে সংগ্রহ করিয়া রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করিয়া আসিতেছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় এজাহার মুলে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে সিপিএসসি, র‍্যাব-৫ কতৃক অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জের সদর হতে ৮৪০ গ্রাম হেরোইন উদ্ধার পূর্বক ০১ জন পেশাদার মাদক কারবারীকে গ্রেফতারের বিষয়টি আজ রবিবার (২১ শে জানুয়ারি, ২০২৪ ইং) সিপিসি র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

র‍্যাবের অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদরে ৮৪০ গ্রাম হেরোইন উদ্ধার' ০১ জন পেশাদার মাদক কারবারী গ্রেফতার

RUHUL AMIN, DHAKA-21/01/2024

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD