1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

রুহুল আমীন খন্দকার
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৪৯ Time View
র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‍্যাব প্রতিষ্ঠা কালীন সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত কয়েকদিন ধরে র‍্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল মাদক ব্যবসায়ী লুৎফর রহমান এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করেন। গোয়েন্দা টিম ২৮ জুলাই ২০২৬ তারিখ রাত ১১ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল জয়পুরহাট জেলার সদর থানাধীন উত্তর শেখপুর এলাকায় থেকে উল্লেখিত মাদক ব্যবসায়ী লুৎফর রহমানকে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে তার নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ৮৯ বোতল ফেন্সিডিল এবং ০১ টি মোবাইল ফোন উদ্ধার করে। উল্লেখিত ৮৯ বোতল ফেন্সিডিল এর আনুমানিক মূল্য = ৮৯,০০০/- (ঊননব্বই হাজার) টাকা। অতঃপর আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি লুৎফর রহমান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে অবৈধ ভাবে ফেন্সিডিল সংগ্রহ পূর্বক জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। বর্ণিত আসামিকে জিজ্ঞাসাবাদে সে অকপটে স্বীকার করে এবং বলে যে, অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল। জিজ্ঞাসাবাদে সে আরো জানায় যে, তার পুরো নাম- মোঃ লুৎফর রহমান (৩৮), পিতা-মৃত সৈয়দ আলী মন্ডল, সাং- রাম কৃঞ্চপুর, থানা-সদর, জেলা- জয়পুরহাট ।

মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা টিম তাদের সকল প্রকার
কার্যক্রম অব্যাহত রেখেছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা
হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধারের বিষয়টি আজ বুধবার (২৯-জুলাই ২০২৬ ইং) সিপিএসসি র‍্যাব-৫, হতে ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

র‍্যাবের অভিযানে জয়পুরহাট সদর এলাকা থেকে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে হত্যা, ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD