
লালন গবেষক সাইফুদ্দিন সাইফুল ” লালন সম্মাননা পদক ২০২৫” পাচ্ছেন
ঝিকরগাছা,( যশোর) প্রতিনিধি। কবি ও চিত্রশিল্পী এস এম আলী আসগার রাজা পরিচালিত ” ফাতেমা আর্ট এ্যান্ড কালচার রিসার্চ সেন্টার ” আয়োজিত ২ দিন ব্যাপী আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০২৫ ( ২৬ সেপ্টেম্বর) শুক্রবার নড়াইল লোহাগড়া ইতনা নিজস্ব কার্যালয়ে সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানেপ্রধান অতিথি হিসেবে প্রফেসর আমিরুল আলম খান গুনিজনদের পুরস্কার তুলে দিবেন।
যশোর জেলার ঝিকরগাছা পৌরসভার কৃষ্ণনগর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট কবি ও লালন গবেষক সাইফুদ্দিন সাইফুলকে লালন গবেষনায় বিশেষ অবদান রাখার জন্য ” লালন সম্মাননা পদক ২০২৫” প্রদান করা হবে।
উল্লেখ্য, লালন গবেষক সাইফুদ্দিন সাইফুল কবিতার জন্য ইতোমধ্যে বেশ কয়েকটি সাহিত্য পুরস্কার অর্জন করেছে। তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।