
সাঁথিয়ায় পানিতে ডুবে শিশু দুই ভাই-বোনের মৃত্যু
মোঃ রওশন আলম, পাবনা জেলা প্রতিনিধি- পাবনার সাঁথিয়ায় পানিতে ডুবে আয়শা খাতুন (৪) ইনামুল হক (৫) নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার করমজা ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড পুন্ডুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়শা খাতুন পুন্ডুরিয়া গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে ও ইনামুল হক করমজা ইউনিয়নের আটিয়াপাড়া গ্রামের আজাদুলের ছেলে। মৃত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই-বোন।