
সাংবাদিক মনিরের বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
আতাউর রহমান জসি ঝিকরগাছা (যশোর) থেকে। যশোর থেকে বহুল প্রচারিত দৈনিক লোকসমাজ পত্রিকার শার্শা উপজেলা সংবাদদাতা মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে মিথ্যা হয়রানি ও ষড়যন্ত্রমুলক মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৭ সেপ্টেম্বর) গ্রামবাসীর আয়োজনে সকাল সাড়ে ১১টা থেকে ঘন্টাব্যাপি যশোর-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে ।এসময় গিলাপোল এলাকার শতশত নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহন করেন। মানববন্ধনে অংশ গ্রহণকারী এলাকাবাসী বলেন, সাংবাদিক মনির বিরুদ্ধে স্থানীয় একটি কু-চক্ররী মহল সাজানো মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন মামলা দিয়ে ফাসানো হয়েছে। অনতি বিলম্বে সুষ্ট তদন্তপূর্বক ন্যায় বিচারের দাবিকরেন গ্রামবাসী। উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর উলাশী ইউনিয়নের গিলাপোল এলাকার এক নারী তার ছেলেকে যৌনহয়রানির মিথ্যা অভিযোগ এনে শার্শা থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করে। পরে শার্শা থানা পুলিশ অভিযোগটি আমলে নিয়ে মামলায় রুপান্তরিত করে তদন্ত ও ডাক্তারী পরিক্ষা ছাড়াই তড়িঘড়ি করে সাংবাদিক মনিরুল ইসলাম মনিকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন । উল্লেখ্য মিথ্যা মামলার প্রতিবাদে (২৮ সেপ্টেম্বর) রবিবার সকালে শার্শা থানার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনারুল কবির নান্টু, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ, সাধারণ সম্পাদক দেওয়ার মোর্শেদ, ঝিকরগাছা ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম , সাধারণ সম্পাদক তরিকুল ইসলামসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা হুঁশিয়ার উচ্চারণ করে বলেন অনতিবিলম্বে মিথ্যা মামলায় জড়িত মনিরকে নিঃস্বার্থভবে মুক্তি দিতে হবে অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।