1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে দাঁড়ালেন কাউনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান - দৈনিক সত্যের দর্পণ সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে দাঁড়ালেন কাউনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে দাঁড়ালেন কাউনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান

আব্দুল্লাহ আনন্দ
  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১০৯০ Time View

সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের পাশে দাঁড়ালেন কাউনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান

কাউনিয়া( রংপুর) প্রতিনিধি :রংপুরের কাউনিয়া উপজেলার সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জন পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতী গ্রামে ও কুর্শা ইউনিয়নের পূর্ব চারঘাট গ্রামে নিহতের বাড়ি বাড়ি গিয়ে তাদের সমবেদনা জানান ও নিহতদের পরিবারের মাঝে তার ব্যক্তিগত তহবিল হতে১ লাখ টাকা করে নগদ অর্থ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের , জমশের আলী, বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মনজুম আলী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, প্রমুখ।

উল্লেখ্য, গত বুধবার রাত সাড়ে দশটার দিকে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস রংপুর-কুড়িগ্রাম সড়কের কলোনিপাড়া মোড়ে পৌঁছালে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে কাউনিয়া উপজেলার পূর্ব চানঘাট গ্রামের ফয়জুর রহমানের ছেলে শিক্ষার্থী নাহিদ (১৮), একই গ্রামের আব্দুল খালেকের ছেলে মাদ্রাসাপড়ুয়া শিক্ষার্থী হাফেজ জোনায়েদ হোসেন জনু, এবং খোপাতী গ্রামের অটোচালক রবিউল ইসলাম মানিক (৩২) মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD