
দৌলতপুর প্রতিনিধি কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের অভিযানে ২১ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুল মতিনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার পঁচা মাদিয়া গ্রামের বাসিন্দা।
রবিবার দিবাগত রাতে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমানের নির্দেশনায় এসআই নাসির উদ্দীন, এসআই ব্রোজেন ও এএসআই রফিকুল ইসলামসহ পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
ওসি খালেদুর রহমান জানান, আব্দুল মতিনের বিরুদ্ধে ২১টি মামলা রয়েছে। এর মধ্যে সাতটি মামলায় আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন এবং বাকি ১৪টি মামলা বিচারাধীন। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।