1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন - দৈনিক সত্যের দর্পণ দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মোঃ আছানুল হক
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩৭ Time View
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

দৌলতপুর উপজেলা প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় রিফাইতপুর থেকে আল্লারদর্গা যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কের লক্ষীখোলা বাজারের ওপর নতুন ও প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে লক্ষীখোলা বাজার এলাকায় স্থানীয়দের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা মহির উদ্দিন, জিয়াউর রহমান ও হাসেম আলীসহ অন্যরা বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে লক্ষীখোলা বাজারের ওপর একটি ছোট ব্রিজ রয়েছে। ব্রিজটি ছোট হওয়ায় বর্ষা মৌসুমে পানি ধীরে নিষ্কাশিত হয়। এতে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং হাজার হাজার একর ফসলি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়।

তাঁরা আরও বলেন, দীর্ঘদিন ধরে ব্রিজটি প্রশস্ত করার দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। সম্প্রতি আল্লারদর্গা থেকে রিফাইতপুর পর্যন্ত সড়কটি দুই পাশে প্রায় তিন ফুট করে প্রশস্ত করা হয়েছে। এ সড়কে থাকা দুটি ব্রিজ নির্মাণের জন্যও অর্থ বরাদ্দ দেওয়া হয় বলে তাঁরা জানান। এর মধ্যে একটি ব্রিজের নির্মাণকাজ সম্পন্ন হলেও অজ্ঞাত কারণে লক্ষীখোলা বাজারের ওপর অবস্থিত ব্রিজটির নির্মাণকাজ বন্ধ রয়েছে।

এ অবস্থায় জনদুর্ভোগ ও কৃষিজমির ক্ষতি কমাতে দ্রুত ব্রিজটির নির্মাণকাজ শুরু ও সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং দৌলতপুরের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

মানববন্ধনে রিফাইতপুর ইউনিয়ন যুবদল নেতা কাজল আলী তাঁর নেতাকর্মীদের নিয়ে একাত্মতা প্রকাশ করেন। তিনিও দ্রুত ব্রিজটির নির্মাণকাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন।

এলাকাবাসীর দাবি, ব্রিজটি প্রশস্ত করে নির্মাণ করা হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে এবং কৃষিজমির ফসল রক্ষা করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD