
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস (সিজন-২) সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নতুনকুড়ি স্পোর্টস এর সভাপতি এম সাইফুল্লাহ।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন,নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে উপজেলাব্যাপি ক্রীড়াবান্ধব পরিবেশ আরও সমৃদ্ধ হবে। প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের দক্ষতা বিকাশে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রতিযোগিতার প্রতিটি আয়োজন সুষ্ঠু,সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
প্রস্তুতিমুলক সভায় বক্তব্য রাখেন, উপজেলা নতুন কুঁড়ি স্পোর্টসের সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোস্তফা,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নূরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রশিদ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আরাফাত কল্লোল, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশীদ, প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম,স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক মো: শাহাজাহান আলীসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,প্রশাসকবৃন্দ, বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত থেকে