1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছা বাজারে মুদি দোকানে দুর্ধর্ষ চুরি, থানায় অভিযোগ  - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছা বাজারে মুদি দোকানে দুর্ধর্ষ চুরি, থানায় অভিযোগ  - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছা বাজারে মুদি দোকানে দুর্ধর্ষ চুরি, থানায় অভিযোগ 

সত্যের দর্পন ডেক্স
  • Update Time : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৫১ Time View

ঝিকরগাছা বাজারে মুদি দোকানে দুর্ধর্ষ চুরি, থানায় অভিযোগ

 

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি।যশোরের ঝিকরগাছা বাজারের কাউন্সিল রোডের ১টি মুদি দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। (৪ ফেব্রুয়ারী) মঙ্গলবারদিবাগত রাতে সাগর স্টোরের সিড়ি ঘরের দেয়াল ভেঙে চোরেরা দোকানে প্রবেশ করে। এই ঘটনায় দোকানের মালিক মেহেদী হাসান সাগর ঝিকরগাছা থানায় অজ্ঞাতনামা চোরেদের নামে অভিযোগ দায়ের করেছেন।

মেহেদী হাসান সাগর বলেন, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত ,১০টার সময় আমি দোকান বন্ধ করে বাড়িতে যায়। আনুমানিক রাত ১১টা থেকে রাত ৪টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা আমার দোকানের পশ্চিম দিকের সিড়ি ঘরের দেয়ালের ১০/১২ টি ইট খুলে ভেতরে প্রবেশ করে দোকানের ক্যাশবাক্স ভেঙে নগদ ২৪ হাজার ৫০ টাকা নিয়ে যায়। এছাড়া তারা দোকানে রক্ষিত মুল্যবান কাগজপত্র তছনছ করেছে। আরও কিছু খোয়া গেছে কিনা এই মুহুর্তে বলতে পারছিনা।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান বলেন, চুরি বিষয়ে একটা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে যথেষ্ট নাইটগার্ড নাথাকার কারণে বাজারের প্রাণকেন্দ্রে দোকানের দেয়াল ভেঙে এধরনের চুরির ঘটনায়  ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা পুলিশ প্রশাসনের টহল জোরদার করার দাবি জানিয়েছেন ।

ঝিকরগাছা বাজারে মুদি দোকানে দুর্ধর্ষ চুরি, থানায় অভিযোগ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD