1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় এক শিক্ষক কর্তৃক মধ্যযুগীয় কায়দায় শিক্ষার্থীকে অমানুষিক নির্যাতন হাসপাতালে ভর্তি - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় এক শিক্ষক কর্তৃক মধ্যযুগীয় কায়দায় শিক্ষার্থীকে অমানুষিক নির্যাতন হাসপাতালে ভর্তি - দৈনিক সত্যের দর্পণ
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় এক শিক্ষক কর্তৃক মধ্যযুগীয় কায়দায় শিক্ষার্থীকে অমানুষিক নির্যাতন হাসপাতালে ভর্তি

সত্যের দর্পন ডেক্স
  • Update Time : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৫১৮ Time View

ঝিকরগাছায় এক শিক্ষক কর্তৃক মধ্যযুগীয় কায়দায় শিক্ষার্থীকে অমানুষিক নির্যাতন হাসপাতালে ভর্তি

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি।

#পড়া না পারায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে মধ্যযুগীয় কায়দায় অমানুষিক নির্যাতন করেছেন নাসির উদ্দিন নামে একজন প্রধান শিক্ষক। তার অমানুষিক নির্যাতনে গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে, গত (৩০ এপ্রিল)বুধবার যশোরের ঝিকরগাছা উপজেলার নওয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সংবাদ পেয়ে  বৃহস্পতিবার(০১ মে) যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম শিশুটিকে দেখতে হাসপাতালে যান। তিনি সাংবাদিকদের সামনে ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, অভিযুক্ত প্রধান শিক্ষক নাসির উদ্দিনের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আহত শিক্ষার্থীর মা আমেনা বেগম জানান, প্রতিদিনের ন্যায় তার মেয়ে নওয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। পরে তিনি সংবাদ পান পড়া না পারার কারণে প্রধান শিক্ষক নাসির উদ্দিন তার মেয়েকে তলপেটে তটি লাথি মেরে গুরুতর আহত করেছেন। এখবর পাওয়ার পর তিনি দ্রুত স্কুলে ছুটে যান এবং অচেতন অবস্থায় তার মেয়েকে নিয়ে  যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এদিকে হাসপতালে কর্তব্যরত একজন চিকিৎসক জানান, মেয়েটির তলপেটে আঘাত প্রাপ্ত হওয়ার কারণে গোপনাঙ্গ সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে। মেয়েটির চিকিৎসা চলছে দ্রুত সুস্থ হয়ে যাবে। অভিযুক্ত প্রধান শিক্ষক নাসির উদ্দিন অভিযোগের সত্যতা স্বীকার করে পত্রিকায় সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ জানিয়েছেন। আহত শিক্ষার্থীর পিতা মনির হোসেন এব্যাপারে প্রধান শিক্ষক নাসির উদ্দিনের  বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন। আহত শিক্ষার্থীর মা আমেনা বেগম প্রধান শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবেন বলে জানান। এ ব্যাপারে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন এখন  পর্যন্ত কেউঅভিযোগ দেইনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD