
কাউনিয়ায় মাদ্রাসার সুপারের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি :কাউনিয়ায় রাসুলপুর মোজাহারিয়া দাখিল মাদ্রাসার সুপার শামসুল হক সরকারের উপর হামলাকারীদের বিরুদ্ধে শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকালে ঘণ্টাব্যাপী মাদ্রাসার সামনে সুমন বাজারে এ মানববন্ধন করছে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।
মানব বন্ধনে বক্তব্য রাখেন রাসুলপুর মোজাহারিয়া দাখিল মদ্রাসার সভাপতি আবুল কাশেম, মাদ্রাসার সহকারী শিক্ষক নুরুজ্জামান,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মনজুম আলী, সহকারী শিক্ষক নাজমা আক্তার আলমগীর, আব্দুল কাদের বিএসসি প্রমুখ।
জানা গেছে মাদ্রাসার নিয়োগ সংক্রান্ত বিষয় কে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে অভিযুক্ত আব্দুল কাদের গং মাদ্রাসার সুপার সামসুল হক সরকার বুধবার বিকালে মাদ্রাসা ছুটির শেষে নিজ বাড়িতে মোটরসাইকেলে যাওয়ার পথে মিরবাগ বাজারের ভূঁইয়ার মুদির দোকানের সামনে পৌঁছলে তার ওপর অতর্কিতভাবে বর্বরোচিত হামলা চালায়, স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। এ ঘটনায় ফুসে উঠেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। তারা এমন বর্বরোচিত হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষিদের গ্রেফতার করে শাস্তির দাবী জানান
এদিকে আব্দুল কাদের তার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করে জানান, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে, সুপারের লোকজন তার ব্যবস্যা প্রতিষ্ঠানে হামলা করতে এসেছিল।
কাউনিয়া থানার ওসি তদন্ত ফরহাদ হোসেন মন্ডল জানান উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে,তদন্ত সাপেক্ষে আয়নানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।