
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি।যশোরের ঝিকরগাছা বাজারের কাউন্সিল রোডের ১টি মুদি দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। (৪ ফেব্রুয়ারী) মঙ্গলবারদিবাগত রাতে সাগর স্টোরের সিড়ি ঘরের দেয়াল ভেঙে চোরেরা দোকানে প্রবেশ করে। এই ঘটনায় দোকানের মালিক মেহেদী হাসান সাগর ঝিকরগাছা থানায় অজ্ঞাতনামা চোরেদের নামে অভিযোগ দায়ের করেছেন।
মেহেদী হাসান সাগর বলেন, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত ,১০টার সময় আমি দোকান বন্ধ করে বাড়িতে যায়। আনুমানিক রাত ১১টা থেকে রাত ৪টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা আমার দোকানের পশ্চিম দিকের সিড়ি ঘরের দেয়ালের ১০/১২ টি ইট খুলে ভেতরে প্রবেশ করে দোকানের ক্যাশবাক্স ভেঙে নগদ ২৪ হাজার ৫০ টাকা নিয়ে যায়। এছাড়া তারা দোকানে রক্ষিত মুল্যবান কাগজপত্র তছনছ করেছে। আরও কিছু খোয়া গেছে কিনা এই মুহুর্তে বলতে পারছিনা।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান বলেন, চুরি বিষয়ে একটা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে যথেষ্ট নাইটগার্ড নাথাকার কারণে বাজারের প্রাণকেন্দ্রে দোকানের দেয়াল ভেঙে এধরনের চুরির ঘটনায় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। তারা পুলিশ প্রশাসনের টহল জোরদার করার দাবি জানিয়েছেন ।
