
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি।
ঝিকরগাছায় আশরাফ ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৩ মার্চ) রবিবার আসর বাদ বেজিয়াতলা আলিম মাদ্রাসা ময়দানে আশরাফ ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঝিকরগাছা সরকারী এম এল মডেল হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবুল আলম মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক ঝিকরগাছাউপজেলা ভাইস চেয়ারম্যান, জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন। বক্তব্য রাখেন রঘুনাথ নগর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সোহবার হোসেন,মাওলানা আতিয়ার রহমান ও মুফতি আবদুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইফতার ও দোয়া মাহফিলের আয়োজক,আশরাফ ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক আশরাফ হোসেন স্বপন। যিনি শিক্ষা, সাহিত্য ও সমাজসেবা মুলক কাজে নিজেকে নিয়োজিত করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন বল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল গনি,বল্লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন, রঘুনাথনগর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মহসিন আলম মুক্তি,লাউ জানি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা, বাঁকড়া ডিগ্রী কলেজের ক্রীড়া শিক্ষক তাজ উদ্দিন ও নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূহুল কুদ্দুছ।
এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক সহিদ মির্জা ,যুবদল নেতা সিরাজুল ইসলাম মন্টু,এতিম-হাফিজখানার হাফেজ সহ চার শতাধিক রোজাদার গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সাংবাদিকবৃন্দ। মুনাজাত পরিচালনা করেন মুফতি আব্দুল্লাহ্ আল মামুন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বেজিয়াতলা হাফিজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা ইমরান হোসাইন ।
।