
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি।
গত(২৪ মার্চ) সকালে সড়ক দুর্ঘটনায় একজন নসিমন চালক নিহত হয়েছে,। ঘটিকাটি ঘটেছেঝিকরগাছা উপজেলার মাগুড়া ইউনিয়নের কায়েমকোলা থেকে ছুটিপুর যাওয়ার পথেসড়কে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে আব্দুল খালেকের পুত্র মোঃ মনা মিয়া (২৬) নিহত হয়।তার বাড়ি চান্দা গ্রামে বলে জানা গেছে। এলাকাবাসী সূত্রে জানা যায় নসিমন চালক মো মনা মিয়া কায়েমকোলা থেকে চৌগাছা যাওয়া অভিমুখে কায়েম কোলা বাজার পার হতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেএবং নসিমনটি পাশে খাদেউল্টে গেলে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে যশোর সদর হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় সকাল নয়টায় তার মৃত্যু হয়।