1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে নিহত -১ আহত -১ আটক-৬ - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে নিহত -১ আহত -১ আটক-৬ - দৈনিক সত্যের দর্পণ
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে নিহত -১ আহত -১ আটক-৬

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৪৪১ Time View
ঝিকরগাছায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে নিহত -১ আহত -১ আটক-৬

ঝিকরগাছায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে নিহত -১ আহত -১ আটক-৬

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। যশোরের ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের ছুটিপুর গ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত কর্মী আশা (৩৫) মারা গেছেন। তিনি উপজেলার বালিয়া গ্রামের মৃত আতাল উদ্দিনের ছেলে। শনিবার বিকেলে স্থানীয় বিএনপি কার্যালয় থেকে নেতাকর্মীদের নিয়ে একটি মহড়া বের করেন আশা ও তার ভাই মইদুল (৩০)। মিছিলটি জামতলা মোড় এলাকায় পৌঁছালে বিপ্লব নামে এক নেতার নেতৃত্বে বিএনপির অপর একটি গ্রুপ বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে ইট-পাটকেলসহ দেশিয় অস্ত্রের ব্যবহারে গুরুতর আহত হন আশা ও মইদুল। গুরুতর আহত অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এখানে আশার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহত মইদুল যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আশার বোন নাসিমা বেগম বাদী হয়ে ঝিকরগাছা থানায় মামলা দায়ের করেছেন। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD