
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি॥ যশোরের ঝিকরগাছায় দিনেদুপুরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে| ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (২৫জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গদখালী ইউনিয়নের বারবাকপুর গ্রামে| ঘটনার পর খবর পেয়ে লম্পট ভ্যানচালক মতলেব আলী (৫৫)কে আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ| এ ঘটনায় ভিকটিমের মা আমেনা বেগম বাদি হয়ে ঝিকরগাছা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়েছে| যার নং- ২১, তাং-২৫/০৬/২০২৬ ইং| মামলার বাদি ও ভিকটিমের মা আমেনা খাতুন জানিয়েছেন, তার বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে বাড়িতে একাই থাকে এবং খেলাধুলা করে|
এদিন সকাল সাড়ে ৯টা পর্যন্ত তিনি বাড়িতে ছিলপন| তখন তার বুদ্ধি প্রতিবন্ধি মেয়ে ল বাড়ি সংলগ্ন বাশ বাগানের পাশে খেলাধুলা করিতেছিল| এসময় আমাদের পূর্ব পরিচিত লম্পট ভ্যানচালক মতলেব আলী তার বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী মেয়েকে ডেকে নিয়ে যায়| পরে সকাল অনুমানিক ১০ টার দিকে প্রতিবেশী ছায়েরা বেগম পাশের বাশ বাগানের মধ্যে মাটির রাস্তার উপর লম্পট ভ্যানচালক ও তার বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে শোয়া অবস্থায় দেখতে পাশ| এসময় তার ডাক-চিৎকারে আমি বাড়ি থেকে দৌড়ে ঘটনাস্থলে গিয়ে তার বুদ্ধি প্রতিবন্ধি মেয়েকে বিবস্ত্র অবস্থায় দাড়িয়ে থাকতে দেখি এবং লম্পট মতলেব ভ্যান নিয়ে দ্রুত পালিয়ে যায়| তখন প্রতিবেশী ছায়েরা বেগম এর সামনে আমার মেয়ের নিকট জিজ্ঞাসা করিলে তাকে খাবারের প্রোলভন দেখিয়ে ঘটনাস্থলে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে|
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান বলেন, ঘটনা জানার সাথে সাথে আসামিকে আটক করা হয়েছে| উল্লেখিত ঘটনায় থানায় মামলা হয়েছে|