1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায়যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে প্রস্তুত মূলক সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায়যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে প্রস্তুত মূলক সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায়যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে প্রস্তুত মূলক সভা অনুষ্ঠিত

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৫৪ Time View
ঝিকরগাছায়যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে প্রস্তুত মূলক সভা অনুষ্ঠিত

ঝিকরগাছা(যশোর) প্রতিনিধি: আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে ঝিকরগাছা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঝিকরগাছা প্রেসক্লাবে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হক নাজু। পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত হোসেন কোমলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক কবির হোসেন বাবু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোফাজ্জেল হোসেন লিটন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও

পৌর যুবদলের সদস্য সচিব মইনুল ইসলাম জনি।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সহ-সভাপতি নুরুন্নবী খান শিপন, যুগ্ম-সম্পাদক বুলবুল আহমেদ, সাবেক যুগ্ম-আহবায়ক মোখলেছুর রহমান মন্টু, মনিরুল ইসলাম, আব্দুল আজিজ, আব্দুল হাই লাভলু, মারুফ বিশ্বাস, আব্দুল আলিম, মশিয়ার রহমান, নাহিদুজ্জামানসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, যুবদল নেতা রফিকুল ইসলাম মুকুল, খালেদুর রহমান উজ্জল, তৌহিদুল ইসলাম রাজু, রবিউল ইসলাম মিলন, নজরুল ইসলাম, হজরত আলী, আব্দুল মাজেদ, মেহেদী হাসান কাকন, আশরাফ হোসেন সাগর, হাদিউজ্জামান রাব্বি, আসিফ রেজা, এমামুল রাজিব সবুজ, আতিকুজ্জামান টিটো, সাইফুল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সভায় বক্তারা আগামী ২৭ অক্টোবর যশোর জেলা যুবদলের উদ্যোগে যশোরের যুবসমাবেশ এবং ২৮ অক্টোবর ঝিকরগাছায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদা, উৎসাহ-উদ্দীপনা ও ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে সফল করতে সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান।

এছাড়া সভা থেকে ঝিকরগাছা পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক আমিনুর ইসলামের নামে হওয়া মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারের জোর দাবি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD