1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছার গদখালী ফুলের বাজারে বেচাকেনা জমজমাট - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছার গদখালী ফুলের বাজারে বেচাকেনা জমজমাট - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছার গদখালী ফুলের বাজারে বেচাকেনা জমজমাট

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৫৬০ Time View
ঝিকরগাছার গদখালী ফুলের বাজারে বেচাকেনা জমজমাট

ঝিকরগাছার গদখালী ফুলের বাজারে বেচাকেনা জমজমাট

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। যশোরের ঝিকরগাছা র ফুলের রাজধানী গদখালীতে ফুল বেচাকেনায় বাজার জমজমাট। গতকাল (২ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে সরজমিনে গদখালি বাজার ঘুরে দেখা গেছে। কয়েকশত কৃষক ভ্যান, মোটরসাইকেল, বাইসাইকেলে করে ফুল বিক্রি করতে দেখা গেছে। এতে করে ফুল চাষী ও ব্যবসায়ীরা বেজায় খুশি। উৎসব মুখর পরিবেশে ফুল বেচাকেনা উপভোগ করছেন উৎসুক ফুল প্রেমিকরা। প্রতিদিন ভোর পাঁচটা থেকে আটটা পর্যন্ত পাইকারি হারে বাজারে ফুল বিক্রি করে থাকে। প্রতি পিস গোলাপ পাঁচ টাকা থেকে ৭ টাকা, রজনীগন্ধা দশ টাকা, ভোটটা ৬ টাকা থেকে ৯ টাকা, জার বেরা প্রতি পিস প্রথম গ্রেড ২০ থেকে ২২ টাকা, দ্বিতীয় গ্রেট ১৪ থেকে ১৫ টাকা, জিপসি প্রথম গ্রেড পতি আটি ১০০ টাকা, দ্বিতীয় গ্রেট ৫০ টাকা আঁটি বিক্রি হচ্ছে। ডিলাডিউলাস রং ভেদে ১০ থেকে ২০ টাকা, চায়না গোলাপ ১৫ থেকে ২০ টাকা ও চন্দ্রমল্লিকা দুই থেকে তিন টাকা পিস দরে বিক্রি হচ্ছে।। অন্যদিকে গাঁদা ফুল প্রতি হাজার ২৫০ টাকা থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা চাহিদা অনুযায়ী রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় ফুল পাঠিয়ে থাকেন বলে তারা জানিয়েছেন। অত্র অঞ্চলের ফুলের জনক শের আলী সরদারের বন্ধু প্রায় ৪০ বছর যাবত ফুল চাষের সাথে জড়িত চাষী আব্দুল ওহাব বলেন দীর্ঘদিন ধরে গদখালি ফুল চাষী ও ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির নামে পাইকারি বাজারটি একটি মহলজিম্মি করে রেখেছিল। সমিতির বিগত সময়ে কর্মকর্তা-কর্মচারীরা কৃষকের কাছ থেকে বাকিতে ফুল কিনেছিল। সে দিনের টাকা তারা আজও পরিশোধ করেনি। আব্দুল ওহাব বলেন আমি নিজেও তাদের কাছে টাকা পাবো। নাভারন কলোনি এলাকার ফুল চাষী ও সফল উদ্যোক্তা মশিউর রহমান, ফুল চাষী মনিরুজ্জামান, ফুল ব্যবসায়ী হাতেম আলী খোকন, চান্দের পোলগ্রামের ফুল চাষী রবিউল ইসলাম কেষচন্দ্রপুর গ্রামের জামাল উদ্দিন ,মঠবাড়িয়া গ্রামের সেলিম হোসেন ,বল্লা গ্রামের লিয়াকত আলি নিমতলা গ্রামের রুহুল আমিন ,পানি সারা গ্রামের সোবাহান হোসেনজানান কৃষকদের উৎপাদিত ফুল তারা নিজেরাই ইচ্ছে মতন যাচাই-বাছাই করে বিক্রি করছেন। গদ খালি ফুল চাষী ও ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আবু জাফর বলেন আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে বাজারে টেক্স বন্ধ করা হয়েছে। এ বিষয়ে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার বলেন গদখালি বাজারের বিষয়ে প্রশাসনের কড়া নজরদারি রয়েছে।। কেউ অরাজকতা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান

ঝিকরগাছার গদখালী ফুলের বাজারে বেচাকেনা জমজমাট

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD