
ঝিকরগাছায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি।ওয়াকাথন, মুক্তআড্ডা, বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে (২ ডিসেম্বর)বৃহস্পতিবার সকালে ঝিকরগাছায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’।
এ উপলক্ষ্যে ঝিকরগাছা উপজেলা চত্ত¡র থেকে ওয়াকাথন বের হয়ে যশোর-বেনাপোল মহাসড়ক, রেলস্টেশন বাজার প্রদক্ষীণ করে কলেজ রোড হয়ে উপজেলা পরিষদ চত্ত¡রে এসেশেষ হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন। র্যালি শেষে
সমাপনী বক্তব্যে রাখেন ঝিকরগাছাউপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার তিনিবলেন, সমাজসেবা অধিদপ্তর সমাজের মানুষের মানবিক কাজ করে থাকেন। এ অধিদপ্তর অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে কাজ করে যাচ্ছে সত্যি এটাপ্রশংসার দাবিদার। এই ওয়াকাথনের মাধ্যমে তাদের বার্তাগুলো সমাজে ছড়িয়ে দিতে সকলের প্রতি আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহউদ্দিন, কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম, বিআরডিবি অফিসার মাহমুদুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জেল হোসেনসহবিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ