
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি)যশোরের ঝিকরগাছায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জামায়াতের পাঁচ শতাধিক নেতাকর্মীদের মাঝে (১৪ মার্চ) শুক্রবার সকালে লাউজানী আল হেলাল ট্রাস্ট কমপ্লেক্সে ঝিকরগাছা উপজেলা জামায়াতের ইসলামীরআয়োজনে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ঝিকরগাছাউপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা ও ঝিকরগাছা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা: মোসলেহ উদ্দীন ফরিদ।এ ছাড়া খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ নজরুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি আব্দুর রকিম,ফখরুল ইসলাম, মাওলানা দ্বীন ইসলাম ন সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, আবিদুর রহমান, , সহ জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।