1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় থানার উদ্বেগে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় থানার উদ্বেগে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় থানার উদ্বেগে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সত্যের দর্পন ডেক্স
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৫৩৪ Time View

ঝিকরগাছায় থানার উদ্বেগে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎ ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। ‎যশোরের ঝিকরগাছা বদরুদ্দিন মুসলিম (বিএম) হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে থানা প্রশাসনের উদ্যোগে(২১ জুন )শনিবার সকালে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ। তিনি তার বক্তব্যে বলেন বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক সহ অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে থানা প্রশাসন কঠোরভাবে  ব্যবস্থা গ্রহণ করবে।

এ বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি জন্য  পরামর্শ দেন। তিনি আরো বলেন তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করবে দেশ ও জাতি তোমাদের দিকে তাকিয়ে আছে। আগামী দিনের সোনারবাংলা গড়ার জন্য অগ্রনীয় ভূমিকা পালন করতে হবে। এবং মা-বাপের মুখ উজ্জ্বল করবে।তোমাদের মনে রাখতে হবে প্রাপ্ত বয়সের আগে বাল্যবিবাহ কারো জন্য সুফল বয়ে আনবে না। বরঞ্চ তোমরা তোমাদের ভবিষ্যৎ নষ্ট করে ফেলবে। এবং আগামীর ভবিষ্যৎ তোমাদের জন্য বয়ে আনবে অভিশাপ। তিনি আরো বলেন স্কুল কলেজে যাওয়ার পথে যদি কোন বখাটে ছেলে তোমাদের ডিস্টার্ব করে অথবা ইভটিজিং করে তাহলে আমাদেরকে অবহিত করলে, ঝিকরগাছা থানা প্রশাসন কঠোরভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আমি এবং আমার পুলিশ প্রশাসন সব সময় তোমাদের পাশে আছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বি এম হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ।এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা থানার তদন্তঅফিসার আবু সাঈদ, ঝিকরগাছা বদরুদ্দিন মুসলিম (বিএম) হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ নাজমুল আলম সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD