
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি।
যশোরের ঝিকরগাছার গদখালীতে ধর্ষনের ঘটনার সাথে জড়িত থাকার কারণেধর্ষকদেরসর্বোচ্চ শাস্তির দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে । বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত সোমবার (১৭মার্চ) সকাল ১১টায় বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ড হাতে স্থানীয় বাসস্টান্ডে এই মানববন্ধনে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। এসময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরসভাপতি মাহমুদ হাসান, সাধারন সম্পাদক আখিঁ খাতুন । অনতি বিলম্বের ধর্ষকদের ফাঁসি দাবি জানিয়েছে । দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বলে জানা গেছে