1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় ফুল চাষীদের সাথে সচিব মোস্তাফিজুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় ফুল চাষীদের সাথে সচিব মোস্তাফিজুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় ফুল চাষীদের সাথে সচিব মোস্তাফিজুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সত্যের দর্পন ডেক্স
  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৫১৪ Time View

ঝিকরগাছায় ফুল চাষীদের সাথে

সচিব মোস্তাফিজুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিকরগাছা( যশোর ) প্রতিনিধি।যশোরের ঝিকরগাছায় ফুল চাষীদের সাথে বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. মোঃ মোস্তাফিজুর রহমান মতবিনিময় সভা করেছেন।

শনিবার (০৩ মে) সকালে উপজেলার হাড়িয়া ফুল মোড়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. মোঃ মোস্তাফিজুর রহমান। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম।

এসময় বক্তব্য রাখেন, যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোশাররফ হোসেন।  সফল কৃষি উদ্যোক্তা মনজুরুল ইসলাম, রাশিদা খাতুন।

এসময় উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার আবু তালহা, অতিরিক্ত উপ-পরিচালক (শয্য) কৃষিবিদ সমরেন বিশ্বাস, বিএডিসির নির্বাহী প্রকৌশলী মাজহারুল ইসলাম, সহকারী প্রোকৌশলী সোহেল রানা, সহকারী প্রোকৌশলী দিদারে খোদা, উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার নয়ন পাল, মহাদেব কুমার প্রমুখ।

এর আগে সকলে সফল কৃষক মনজুরুল ইসলামের বোরো ধান (নমুনা শস্য কর্তন) কেটে উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। একইদিন দুপুরে আমেরিকা ফুল সৌহাদ্য সেন্টার ও কোল্ড স্টোরেজ পরিদর্শন করেছেন বলে জানাগেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD