
ঝিকরগাছায় স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস্ টুয়েন্টির পানিবন্দী ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ।যশোরের ঝিকরগাছায় স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস্ টুয়েন্টির পক্ষ থেকে অর্ধশতাধিক পানিবন্দী, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী চাল, ডাল, আলু, পিয়াজ, রসুন বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৯আগষ্ট) রাতে বাড়ি বাড়ি গিয়ে সংগঠনের সদস্যরা এসব খাদ্য সামগ্রী পৌয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস্ টুয়েন্টির সভাপতি আকরাম হোসেন, সাবেক সভাপতি আলহাজ্ব ইয়াউর রহমান, সাবেক সভাপতি আরাফাত কল্লোল, সেক্রেটারী শাহাজাহান আলী, যুগ্ম-সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জামারুল ইসলাম, কার্যকরী সদস্য তরিকুল ইসলাম, আক্তারুল ইসলাম রিপন, শাহিন আহম্মেদ, তানজির আহম্মেদ সবুজ, হাবিবুর রহমান হাবিব, চিরকুমার মিজানুর রহমান মিজান।