1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
বিশ্ব বরেণ্য সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ এর ১৬২ তম জন্মবার্ষিকী - দৈনিক সত্যের দর্পণ বিশ্ব বরেণ্য সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ এর ১৬২ তম জন্মবার্ষিকী - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

বিশ্ব বরেণ্য সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ এর ১৬২ তম জন্মবার্ষিকী

ফাহিম শাহরিয়ার রুমি
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৩২৫৬ Time View

বিশ্ব বরেণ্য সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ এর ১৬২ তম জন্মবার্ষিকী

ফাহিম শাহরিয়ার রুমি – বিনোদন সাংবাদিক ::

আজ বিশ্ব বরেণ্য সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ এর ১৬২ তম জন্মবার্ষিকী। তিনিই প্রথম বাঙালি যিনি সর্বপ্রথম পাশ্চাত্যে ভারতীয় উপমহাদেশের রাগসঙ্গীতকে পরিচিত করেন। তিনি ছিলেন অতি উচ্চমাত্রার সঙ্গীত কলাকার।

এই মহান সুর সাধক ১৮৬২ সালের ৮ অক্টোবর ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর থানার শিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম সবদর হোসেন খাঁ ওরফে সদু খাঁ-ও ছিলেন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ। মাতার নাম সুন্দরী বেগম। বিশ্ব বরেণ্য সুর সম্রাট ওস্তাদ আয়াত আলী খাঁ তাঁর ভাই, ওস্তাদ আকবর আলী খাঁ তাঁর পুত্র ও পণ্ডিত রবি শঙ্কর তাঁর জামাতা।
বাল্যকালেই তিনি জারি, সারি, বাউল, ভাটিয়ালি, কীর্তন, পাঁচালী প্রভৃতি গানের সঙ্গে পরিচিত হন। তিনি অসংখ্য সুর সাধক ও ওস্তাদের কাছে সঙ্গীতের তালিম নেন। তাঁদের মধ্যে ওস্তাদ ফকির আফতাব উদ্দিন খাঁ, ওস্তাদ কাশেম আলী খাঁ, ওস্তাদ আহমেদ আলী খাঁ, ওস্তাদ হাজরী, ওয়াজির খাঁ, গোপাল কৃষ্ণ ভট্টাচার্য, অমৃতলাল দত্ত, অমর দাস, মাস্টার লবো, নন্দবাবু প্রমুখের নাম উল্লেখযোগ্য। তিনি সেসব ওস্তাদদের কাছে সঙ্গীতের কলাকৌশল রপ্ত করেন এবং বাঁশি, সরোদ, সেতার, সানাই, তবলা, বেহালা, পিকলু, নাকারা, স্যান্ডেলিন, ব্যাঞ্জো, মৃদঙ্গ, টিকারা, জগঝম্পসহ দেশি বিদেশি বাদ্যযন্ত্র শিখেন তথা সর্ববাদ্যে বিশারদ হয়ে ওঠেন। তিনি তাঁর দৃঢ় সংকল্প, অধ্যবসায় ও আন্তরিক প্রচেষ্টায় সঙ্গীতের অসাধ্য সাধন করেন। সঙ্গীতের অত্যন্ত দূরুহ ও সূক্ষ্ম কলাকৌশল রপ্ত করেন। তাঁর সঙ্গীত চর্চা, সুর সাধনা ও পরিবেশনার সুবিশাল ভান্ডার। তিনি দেশ বিদেশের বহু স্থানে আমন্ত্রণে সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে বিশ্ব সঙ্গীতের অন্যতম শ্রেষ্ঠ সুর সাধক হিসেবে কৃতিত্ব অর্জন করেন। তিনি সঙ্গীতের উন্নয়ন সাধনে ব্যাপক কাজ করেন। বেশকিছু রাগ, সুর ও বাদ্যযন্ত্রের প্রবর্তন করেন।
তিনি সঙ্গীতে অসংখ্য সুর সাধক ও শিষ্য তৈরি করেন। তাঁর সফল শিষ্যদের মধ্যে তিমিরবরণ, আলী আকবর খান, পণ্ডিত রবি শঙ্কর, বাহাদুর হোসেন খান, রওশন আরা বেগম, খাদেম হোসেন খান, মীর কাশেম খান, পণ্ডিত যতীন ভট্টাচার্য, পান্নালাল ঘোষ, শচীন্দ্রনাথ দত্ত, নিখিল বন্দ্যোপাধ্যায়, শ্যামকুমার গাঙ্গুলী প্রমুখের নাম উল্লেখযোগ্য।
সুর সাধনায় অবদানের জন্য বৃটিশ সরকার তাঁকে ‘খাঁ’ উপাধিতে ভূষিত করেন। তিনি ভারত সরকার কর্তৃক ‘সঙ্গীত নাটক আকাদেমী সম্মান’ (১৯৫২), ‘পদ্মভূষণ’ (১৯৫৮), পদ্মবিভূষণ, ভারতরত্ন উপাধিতে ভূষিত হন এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ‘দেশিকোত্তম (১৯৬১) ও দিল্লি বিশ্ববিদ্যালয় ‘ডক্টর অব ল’ উপাধিতে ভূষিত করেন। এছাড়াও তিনি দেশ বিদেশে অসংখ্য পুরষ্কার ও সম্মাননা অর্জন করেন।

তিনি ১৯৭২ সালের ৬ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।

বিশ্ব বরেণ্য সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ এর ১৬২ তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা।

বিশ্ব বরেণ্য সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ এর ১৬২ তম জন্মবার্ষিকী

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD